Don't Miss
Home / ফিচার / বাংলার চিরায়ত উৎসব চৈত্রসংক্রান্তি আজ, বসন্তের বিদায়
চৈত্র

বাংলার চিরায়ত উৎসব চৈত্রসংক্রান্তি আজ, বসন্তের বিদায়

এমএনএ ফিচার ডেস্কঃ বাংলার চিরায়ত উৎসব চৈত্রসংক্রান্তি আজ। চৈত্র মাসের শেষ দিন চৈত্রসংক্রান্তি; আবার বাংলা বর্ষের শেষ দিনও। আগামীকাল পহেলা বৈশাখ।

বাংলা বর্ষপঞ্জিতে আগামীকাল যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪২৯। আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে চৈত্রসংক্রান্তি।

বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় এবং নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্রসংক্রান্তিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন। মনে করা হয়, চৈত্রসংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদ্‌যাপনের এতো আয়োজন।

এর আগের দুই বছর করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পহেলা বৈশাখসহ সব ধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। চৈত্রসংক্রান্তি উপলক্ষ্যে কোন অনুষ্ঠানও ছিল না। তবে, এবার অনেকটা করোনামুক্ত পরিবেশেই চৈত্রসংক্রান্তি এবং বাংলা নববর্ষ পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, গত দুই বছর নববর্ষের প্রথম প্রহরে রমনার বটমূলে ছায়ানটের কোন অনুষ্ঠান হয়নি। এবার ছায়ানটের অনুষ্ঠানসহ বর্ণিল শোভাযাত্রার প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...