Don't Miss
Home / আজকের সংবাদ / বাগদাদের চেকপয়েন্টে গাড়ি বোমা হামলায় নিহত ১৭

বাগদাদের চেকপয়েন্টে গাড়ি বোমা হামলায় নিহত ১৭

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি পুলিশ চেকপয়েন্টে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

রাজধানীর দক্ষিণাঞ্চলে পুলিশের ওই চেকপয়েন্টে এই হামলা চালানো হয়। হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটায়। এতে ৬০ জনের বেশি লোক আহত হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, হামলাকারী বিস্ফোরক ভরা একটি তেলের লরি চালিয়ে এনে রাজধানীর দক্ষিণের ওই চেকপয়েন্টে বিস্ফোরণ ঘটায়।

তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। যদিও সাম্প্রতিক সময়ে আইএস জিহাদিরা ইরাকে এ ধরনের হামলা চালিয়ে আসছে।

ইরাকে আইএসের শহরকেন্দ্রিক শেষ শক্তিকেন্দ্র মসুল নগরী পুনরুদ্ধারে ইরাকি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার পর জঙ্গিগোষ্ঠীটি ফের দেশটির বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা চালানো শুরু করে। গতকাল বুধবারের হামলাটিও সেই ধারাবাহিকার অংশ বলে ধারণা করা হচ্ছে। ইরাকে এটাই আইএস’র সর্বশেষ অধিকৃত এলাকা।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা ও সামরিক পরামর্শকদের সমর্থনে ইরাকি বাহিনী মসুল শহরের অধিকাংশ ও এর আশপাশের অনেক এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...