Don't Miss
Home / সারাদেশ / বাগেরহাটের যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

এমএনএ জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে নাজমুল হাসান রানা (৪০) নামে এক যুবলীগ নেতার দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। রানা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যও। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়ি ফেরার পথে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নাজমুল হাসান রানা স্বজনেরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রানার স্ত্রী মুকুল বেগম বলেন, ‘বাগেরহাট চার আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে উপড়ে ফেলে।’ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেন তিনি।

মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে রানা ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা। কী কারণে, কারা তার ওপর হামলা করেছে তা এখনো জানাতে পারেনি পুলিশ।

মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ বলেন, ‘যুবলীগ নেতা ও দুইবারের নির্বাচিত ইউপি সদস্য নাজমুল হাসান রানাকে রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। আমি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর মন্ডল বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল যাই। রানার ওপর হামলাকারীদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...