Don't Miss
Home / হোম স্লাইডার / বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ার কারও নেই: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ার কারও নেই: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ার কারও নেই এমন মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাজার নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করে। তবে সরবরাহ, চাহিদা কিছু অনুষঙ্গ আছে। এগুলো নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করা যায়।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। টিএসসিতে বাংলাদেশ মার্কেটার্স ইনস্টিটিউট আয়োজিত ‘বাংলাদেশ মার্কেটিং ডে’র সূচনাপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।

বাজারের সিন্ডিকেট যদি দেখতে পারতাম, ধরতে পারতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম- এমনটি জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায়। তবে তা সাময়িকভাবে বাজারের ভেতরেই থাকতে পারে। সিন্ডিকেট হয়, সিন্ডিকেট ভাঙে, আবার নতুন সিন্ডিকেট হয়।

এম এ মান্নান বলেন, শ্রীলঙ্কা আমাদের বন্ধুরাষ্ট্র, প্রতিবেশী। তুলনা করে লাভ নেই। গত দুই বছর আগে অনেকেই বলেছিলেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে, শুধু বাঁশি বাজানো বাকি, সেটা হয়নি।

তিনি আরও বলেন, আমরা চাই, শ্রীলঙ্কা ভালো করুক, আমরাও ভালো করতে পারব। শ্রীলঙ্কার অর্থনীতি আকারে আমাদের অর্থনীতির ১০ ভাগের এক ভাগও নয়। কিছু সূচকে শ্রীলঙ্কা আবার আমাদের চেয়ে এগিয়ে। শ্রীলঙ্কা যদি ঘুরে দাঁড়িয়ে থাকে, ভালো। আমি প্রশংসা করি। আমরাও ঘুরে দাঁড়াচ্ছি, দাঁড়াব। ভয় বা সংকটের কোনো বিষয় নেই।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...