Don't Miss
Home / সাহিত্যপাড়া / বাবার ‘যাপিত জীবন’ সিনেমায় থাকছেন ভাবনা
আশনা হাবীব ভাবনা

বাবার ‘যাপিত জীবন’ সিনেমায় থাকছেন ভাবনা

এমএনএ বিনোদন ডেস্কঃ হাবিবুল ইসলাম হাবীব চলচ্চিত্র নির্মাতা। তার মেয়ে আশনা হাবীব ভাবনা ছোটপর্দার জনপ্রিয় মুখ। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে বাবা-মেয়ে কখনও একসঙ্গে কাজ করেননি। এবার বাবার পরিচালনায় কাজ করছেন ভাবনা।

‘যাপিত জীবন’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন ভাবনা।

এ প্রসঙ্গে হাবীব বলেন, ‘এই সিনেমার জন্য ভাবনাকেই প্রয়োজন বলে মনে করছি। অভিনয় জানা একজন অভিনেত্রী দরকার। ভাবনাকে দেখেছি কাজ করতে গিয়ে সে রিসার্চ করে, কাজটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে- যা অনেক তারকাই করেন না। ভাবনা চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে অভিনয় করে। আমার মনে হয়েছে এই চরিত্রে যদি ভাবনাকে পাওয়া যায় তাহলে সে চরিত্রটা ভালোভাবে রূপায়ণ করতে পারবে। অভিনেত্রীর জায়গা থেকেই ভাবনাকে সিলেক্ট করেছি, বাবা হিসেবে নয়।’

পরিচালক জানালেন, ২২ নভেম্বর থেকে রাজবাড়ীতে শুরু হবে সিনেমাটির শুটিং। আগামী বছরের জানুয়ারির মধ্যে শুটিং শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারির মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। ২০২৩ সালের জুন-জুলাইয়ের দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি।

সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমায় ভাবনার বিপরীতে অভিনয় করবেন ইমতিয়াজ বর্ষণ।

এ ছাড়া আরও অভিনয় করবেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি, ডলি জহুরসহ আরও অনেকে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...