Don't Miss
Home / রাজনীতি / বাস পোড়ানোয় বিএনপি জড়িতঃ তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী

বাস পোড়ানোয় বিএনপি জড়িতঃ তথ্যমন্ত্রী

এমএনএ রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাস পোড়ানোর ঘটনায় বিএনপি এবং তার দোসররা জড়িত।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ ভালোভাবেই জানে অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত‌্যা করেছে। পুলিশের তদন্তে দেখা গেছে ২০১৩-১৪ সালে যেভাবে বাসের মধ‌্যে যাত্রী বেশে উঠে আগুন ধরিয়ে দেয়া হয়েছে, গতকাল যে কটি বাস পোড়ানো হয়েছে সেগুলোর সাথে ওই সময়ের মিল আছে।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার প্রথম বাসটি পোড়ানো হয় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। বাসটি ছিলো একটি সরকারির প্রতিষ্ঠানের। সেটি দিয়ে তারা শুরু করেছিল। এই ঘটনার সঙ্গে বিএনপি এবং তার দোসররা যে জড়িত এটি সহজেই অনুমেয়।’

মির্জ ফখরুল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এতে কোনো লাভ হবে না। সরকার অতীতে যেমন নাশকতা কঠোর হাতে দমন করেছে এবারও জনগণেকে সাথে নিয়ে কঠোর হাতে দমন করতে বদ্ধ পরিকর। জনগণকে আহ্বান জানাব এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার জন‌্য এবং সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনুন।’

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...