Don't Miss
Home / রাজনীতি / বিএনপি জোটের ৩৩ দলের ত্রিশটাকেও খুঁজে পাওয়া যাবে নাঃ তথ্যমন্ত্রী
খোলস
খোলস

বিএনপি জোটের ৩৩ দলের ত্রিশটাকেও খুঁজে পাওয়া যাবে নাঃ তথ্যমন্ত্রী

এমএনএ রাজনীতি ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির জোট সাপের মতো কয়দিন পর পর খোলস বদলায়। কখনও তারা ২০ দল, কখনও ১২ দল। এখন আবার বলছে, তেত্রিশ দল। এর মধ্যে ত্রিশটাকেও খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। কারণ, হাতেগোনা কয়েকটি ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্ব দল।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির আজকের গণমিছিলের কর্মসূচিতে ঢাকা শহরের মানুষ আতঙ্কিত। সরকারি দল হিসেবে মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। দেশের শান্তিশৃঙ্খলা যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব।

তথ্যমন্ত্রী বলেন, জাতিসংঘ, বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমগ্র বিশ্ব আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা-ভরসার প্রতীক শেখ হাসিনার নেতৃত্বে আবারও জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...