Don't Miss
Home / আইন আদালত / বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে

বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে

এমএনএ রিপোর্ট : সাতটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। অপর সাতটি মামলায় আদালত থেকে জামিন পান বিএনপির এই নেতা।

খায়রুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খায়রুল কবির খোকন ১৪টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত সাতটি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছেন। বাকি সাতটি মামলায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৫ সালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল, পল্টন, ওয়ারিসহ কয়েকটি থানায় মামলাগুলো করে পুলিশ।

x

Check Also

নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়া এবং দীর্ঘদিনের নানা ...