ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার দবিরউদ্দীন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ রেখে সপ্তাহে প্রতি শনিবার মাঠজুড়ে বিশাল গরু-ছাগলের হাট বসছে।
সরেজমিনে দেখা যায়, গতকাল শনিবার ১২টার দিকে ওই বিদ্যালয়ে মাঠজুড়ে বিশাল গরু ছাগলের হাট বসেছে। সমস্ত কার্যক্রম বন্ধ রেখে স্কুলের অফিস কক্ষসহ বারান্দায় শত মানুষের ভীর। স্কুলের অফিস কক্ষটিও হাটের ইজারাদারা ব্যবহার করছে।
শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা জানান, একদিন হাট বসার কারণে শিক্ষার্থীরা ঠিকমত এখানে ক্লাস করতে পারে না। সমস্ত
বিদ্যালয়জুড়ে ময়লা আর্বজনায় ভরা থাকে। স্কুলের বেঞ্চে বসার মত পরিবেশ থাকে না। আমাদের মেয়েরা তাই স্কুলে যেতে চায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষর্থী জানান, আমাদের স্যাররা পড়ালেখার দিকে না দেখে টাকার দিকে দেখে। আমাদের বিদ্যালয় বন্ধ রাখছে। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি শনিবার বিদ্যালয়ে গেলেও আমরা যেতে পারি না। আর বাকি ছয়দিন বিদ্যালয়ে গেলেও ময়লা আর্বজনা, আর দুর্গন্ধে ক্লাস করতে ইচ্ছা করে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামের সঙ্গে সেলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায় নি। তবে সহকারী প্রধান শিক্ষক, বিপ্লরের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, আমাদের ম্যানেজিং কমিটির সিদ্বান্ত মোতাবেক হাটের দিন আমরা শনিবার বিদ্যালয় বন্ধ রাখি।
হাট ইজারারদার এস এম রাজা এ বিষয়ে মুঠোফোনে জানান, ‘আমি হাট ইজারা নিয়েছি। আমাকে ইউএনও সাহেব যে স্থানে গরু ছাগলের হাট বসাতে বলেছে সেখানে আমি বসিয়েছি। এখানে আমার কিছু করার নাই।’
মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার কবির জানান, ‘আমি এ বিষয়টি জানি না। তবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাট বসে বলে আমি জানি। বিধি মোতাবেক বিদ্যালয় বন্ধ রেখে হাট বসাতে পারবে না। আমি বিষয়টি দেখব।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

