Don't Miss
Home / হোম স্লাইডার / বিশ্বের সবচেয়ে বড় গাড়ির কারখানা বন্ধ ঘোষণা

বিশ্বের সবচেয়ে বড় গাড়ির কারখানা বন্ধ ঘোষণা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : চীনে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে সৃষ্ট অচলাবাস্থার ফলে বিশ্বের সবচেয়ে বড় গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই তাদের উৎপাদন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। করোনাভাইরাসের কারণে চীন থেকে যন্ত্রাংশ না আসায় দক্ষিণ কোরিয়ার উলসানে অবস্থিত প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

গত শুক্রবার কোম্পানিটি এর কারখানা বন্ধের ঘোষণা দেয়। ২৫ হাজার শ্রমিককে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। তবে এসময়ে শ্রমিকদের আংশিক বেতন দেবে বলে জানিয়েছে হুন্দাই।

হুন্দাইয়ের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বিশ্লেষকরা। এর প্রভাব সারা বিশ্বে পড়বে বলে জানিয়েছেন তারা। শুধু তাই নয়, কারখানা বন্ধ রাখার কারণে হুন্দাই অবর্ণণীয় আর্থিক ক্ষতিতে পড়বে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, কারখানা বন্ধ থাকার কারণে হুন্দাইয়ের যে আর্থিক লোকসান হবে তা রীতিমতো বিস্ময়কর হবে। এক হিসাবে দেখা গেছে, যদি পাঁচ দিনও কারখানাটি বন্ধ থাকে, তাহলে এর জন্য ৬০০ বিলিয়ন ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) বা ৫০০ মিলিয়ন ইউএস ডলার লোকসান গুনতে হবে হুন্দাইকে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...