Don't Miss
Home / আজকের সংবাদ / বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন ৩৪ ফুট!

বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন ৩৪ ফুট!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন কত বড় হতে পারে? ধারণা করেন তো। আপনার ধারণাকেও হার মানাবে এ তথ্য। অবিশ্বাস্য আকারের এমন একটি টেলিভিশন তৈরি করেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং।

আমরা ঘরে বসে সাধারণত কত ইঞ্চি মনিটরের টেলিভিশন দেখি? ২০, ২৪, ৩২, ৪২, ৫৬ কিংবা ৮২ ইঞ্চি পর্যন্ত। কিন্তু গতানুগতিক টেলিভিশনের ধারণা বদলে দিয়েছে বিশ্বের অন্যতম বড় নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ২৪ ফুট বা ৪০৮ ইঞ্চি মনিটরের এলইডি টেলিভিশন তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তারা। আর এটিই এখন বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন।

সিনেমা হলের প্রজেক্টরের বিকল্প হিসেবে এই দৈত্যকার টেলিভিশনটি বাজারে ছাড়ছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি।

টেলিভিশনটি এরইমধ্যে দক্ষিণ কোরিয়ার লোট্টে সিনেমা ওয়ার্ল্ড টাওয়ারে স্থাপন করা হয়েছে। স্যামসাং কর্তৃপক্ষ জানায়, এ প্রযুক্তি সিনেমার দর্শকদের একবারে এক নতুন অভিজ্ঞতার সামনে হাজির করবে।

বড় আকারের এ টেলিভিশনটি সাধারণ সিনেমা প্রজেক্টরের তুলনায় ১০ গুন বেশি উজ্জলতা ছড়াতে সক্ষম। ফোর-কে অর্থাৎ ৪০৯৬x২১৬০ পিকচার রেজ্যুলেশন সম্পন্ন এ টেলিভিশনটি আধুনিক সিনেমা হলগুলোতে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

শার্প রেজ্যুলেশন, বাস্তবধর্মী কালার প্রোফাইল, সঙ্গে নিয়ন্ত্রিত অডিও সুবিধার কারণে এই এলইডি পর্দা দর্শকদের ছবিরই একটি অংশ মনে করার সুযোগ তৈরি হবে- এমন মন্তব্য করেন ভিজ্যুয়াল বিজনেস ডিসপ্লের প্রেসিডেন্ট এইচএস কিম।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...