Don't Miss
Home / আজকের সংবাদ / বুধবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

বুধবার সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

এমএনএ রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদন্ড বহাল থাকায় আগামীকাল বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল পালনের আহ্বান জানিয়েছে দলটি।

Jamat-E-Islamiআজ মঙ্গলবার জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদন্ড বহাল রেখে এ রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পরপরই দলটির পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল ডাকা হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক হত্যা করছে। সরকারের সেই ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী।

তিনিসহ দলের আটক সব নেতার মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩১ আগস্ট বুধবার সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।

হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়ে বিবৃতিতে জানানো হয়, এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজ্জ্বযাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

ট্যাগ : জামায়াত, হরতাল, মীর কাসেম আলী
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...