Don't Miss
Home / হোম স্লাইডার / বৃষ্টিস্নাত ছবি পোস্ট করে ট্রোলের শিকার হলেন ভাবনা
ভাবনা

বৃষ্টিস্নাত ছবি পোস্ট করে ট্রোলের শিকার হলেন ভাবনা

এমএনএ বিনোদন ডেস্কঃ সোশ্যাল মিডিয়া এখন মানুষের দৈনন্দিন জীবন যাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ভার্চুয়াল জগতের অমোঘ হাতছানি কাটানো খুব মুশকিল। সামাজিক মাধ্যমে যেমন বহু মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়, নিজের ভালো কাজের এবং ভালো ভাবনার কথা শেয়ার করা যায় তেমনই সোশ্যাল মিডিয়ার কিছু খারাপ দিকও রয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলিং’ এক জ্বলন্ত সমস্যা।

অভিনয়, সঙ্গীতসহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের প্রোফাইলে কুরুচিকর মন্তব্য হামেশাই চোখে পড়ে। ফলত ট্রোলিং এর শিকার হন তারকারা। সম্প্রতি এরকমই এক কুরুচিকর মন্তব্যের শিকার হচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

নিম্নচাপের প্রভাবে রাজধানীতে গতকাল রাত থেকে ঝরছে বৃষ্টি। বৃষ্টিস্নাত দিনে বেশকিছু স্থিরচিত্র নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভাবনা। ক্যাপশনে ব্রিটিশ লেখক, দার্শনিক জন রুসকিনের কয়েকটি লাইন লিখে দিয়েছেন। তাতেই যেনো বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। যে ভাবে পারছেন কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। তাই সবাই যে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন তেমন নয়। কেউ কেউ প্রশংসাও করছেন। বৃষ্টিতে ভেজারও আগ্রহ দেখাচ্ছেন।

ভাবনা কিন্তু এবারই নয়, এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন ভাবনা; পোশাক নিয়েই সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

ইদানীং অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায় বেশ সময় ব্যয় করছেন ভাবনা। সম্প্রতি বেশ কিছু ছবি এঁকেছেন তিনি। বিশেষ করে তার ভাবনায় মাতৃত্বের বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে। সে ছবিতেও অনেককে কুরুচিপূর্ণ মন্তব্য ছুঁড়েছেন।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...