Don't Miss
Home / আজকের সংবাদ / বৈশাখী উৎসবের পোশাকে ফোক মোটিফ

বৈশাখী উৎসবের পোশাকে ফোক মোটিফ

এমএনএ ফিচার ডেস্ক : দূয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রিয় উৎসব পহেলা বৈশাখ। বাঙালির এই প্রাণের বৈশাখী উৎসবকে ঘিরে পরিকল্পনার তাই শেষ নেই। বিশেষ করে তরুণ-তরুণীরা ভিন্ন ডিজাইনের পোশাকে নিজেকে সাজাতে পছন্দ করেন। কেননা সবার কাছে নিজের নজরকাড়া লুকটা উপস্থাপন করতে সবারই ভালো লাগে।
বিস্তারিত জানাচ্ছেন মোসাম্মৎ সেলিনা হোসেন
পহেলা বৈশাখ মানেই নতুনের আহ্বান। ঝালর মোড়ানো দোকানে দোকানে হালখাতা, পরিপাটি ঘরদোর, শাড়ি-পাঞ্জাবিতে উচ্ছল তরুণ-তরুণী আর রাজপথ দাপিয়ে বেড়ানো ছোট ছোট সোনামণি।
বৈশাখ মানে মঙ্গল শোভাযাত্রায় সাদা মেঘের মতো ভেসে বেড়ানো, পুরোনোকে পিছনে ফেলে নতুন পোশাকে নতুন দিনের শুরু!
এদিনটিতে বাঙালির চির ঐতিহ্য পান্তা-ইলিশ খেয়ে আবারও সবাই মেতে উঠবে ছায়ানটের গানে আর চারদিক মুখরিত হবে বৈশাখী আমেজে।
বৈশাখের এই আহ্বানকে স্বাগত জানিয়ে ছোট-বড় সবার জন্য বাহারি পোশাক ও অনুষঙ্গ নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল হাউস ‘লা রিভ’। এবারের বৈশাখের পোশাকে তারা মোটিফ হিসেবে ব্যবহার করেছেন দৈনন্দিন নানা উপকরণ।
বৈশাখের তপ্ত আবহাওয়ার কথা বিবেচনা করে ফেব্রিকেশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। আরামদায়ক সুতি, ভিসকস কিংবা লিলেন কাপড় ব্যবহূত হয়েছে বেশিরভাগ পোশাকে। সেই সঙ্গে বিভিন্ন অনুসঙ্গ যোগ করা হয়েছে পোশাকের উৎসব আমেজকে বাড়িয়ে তুলতে। বিভিন্ন পুথি বাটন , টাসেল কিংবা পমপম ব্যবহারে পোশাকে এসেছে উৎসবের আমেজ। বোহেমিয়ান ঘরানার এসব পোশাকে যোগ হয়েছে নতুন নতুন প্যাটার্ন ও সিলহোটি।
তাছাড়া পোশাকের হাতায় এসেছে নসর্ট সমাহার। ৭০ দশকের বেল স্লিভ পেয়েছে নতুন মাত্রা। এছাড়াও জাপানিজ লুজ ফিটেড স্লিভ, ট্রাম্পেড স্লিভ, পাফ স্লিভ পোশাকে এনেছে নতুনত্ব। আমাদের দৈনন্দিন জীবনধারা ফুটে উঠেছে পোশাকের নকশায়।
শহুরে রাস্তার রিক্সা ভ্রমণ থেকে শুরু করে গ্রাম বাংলার হারিকেনও ঠাঁই পেয়েছে ট্রেন্ডি এসব পোশাকগুলোতে। বিভিন্ন ট্রাইবাল মোটিফ ও ফোক মটিফের ব্যবহার পোশাক গুলিকে করেছে প্রাণবন্ত। নারীদের ক্যাজুয়াল কালেকশনে রয়েছে প্যাটার্ন টিউনিক, শার্ট, শর্ট টিউনিক পালাজ্জো, লেগিংস, হারেম প্যান্ট শ্রাগ ইত্যাদি।
রং হিসেবে বেছে নেওয়া হয়েছে উজ্জ্বল সব রং; যেমন—রেড, গোল্ডেন ইয়ালো, লাইম গ্রিন, ক্যারামাইন, ক্রিমসন, আইস ব্লু, টারকোয়াইজ, লাভেন্ডার, বেইস, কপার, অরেঞ্জ রুবি, আম্বারের বিভিন্ন শেডকে।
অ্যাথনিক কালেকশনে কামিজ, সেলোয়ার সুটের সঙ্গে যোগ হয়েছে শাড়ি ও সাজপোশাকের আরও অনুসঙ্গ। ফ্লক রাবার পিগমেন্ট কিংবা পাফ প্রিন্ট ছাড়াও এমব্রয়ডারি কারচুপি ও হাতের কাজের নজর কাড়া এসব পোশাক উত্সব আমেজকে করবে দিগুণ। উৎসব-আয়োজনে ছেলেদের পোশাক মানেই বাহারি পাঞ্জাবির ঝিলিক।
পহেলা বৈশাখ কালেকশনেও লা রিভ থেকে বেছে নিতে পারেন যেকোনো বয়স ও মাপের প্রিন্ট, চেক, স্ট্রাইপ ও অন্যান্য নকশার পাঞ্জাবি-পায়জামা ইত্যাদি। এছাড়া পরিবারের ছোটমণিদের জন্য বৈশাখী সমাহারের কিডস কর্নারে রয়েছে চমৎকার সব পোশাক-আশাক।
নবজাতক থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য আরামদায়ক পরিচ্ছদসহ চার থেকে বারো বছর বয়সীদের জন্য রয়েছে বিভিন্ন রং ও মাপের সব ধরনের পোশাক। কমিক ইনস্পায়ার্ড গ্রাফিক, ডিটসি ফ্লোরাল প্যাটার্ন, কালার ব্লকিং ও সিলহোটি সমৃদ্ধ এসব পোশাক যেকোনো আনন্দ উদযাপনে শিশুদের মধ্যমণি করে তুলবে।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...