Don't Miss
Home / অর্থনীতি / ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান ২০ অক্টোবর বন্ধ থাকবে
আর্থিক প্রতিষ্ঠান

ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান ২০ অক্টোবর বন্ধ থাকবে

এমএনএ অর্থনীতি ডেস্কঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২০ অক্টোবর (বুধবার) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে এ উপলক্ষে ১৯ অক্টোবর (মঙ্গলবার) ছুটি ঘোষণা করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন ডিওএস থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবর মঙ্গলবারের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার পুনর্নির্ধারণ করা হলো।’

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...