Don't Miss
Home / আজকের সংবাদ / ব্রাজিলের নাইটক্লাবে সন্ত্রাসীদের হামলায় নিহত ১৪

ব্রাজিলের নাইটক্লাবে সন্ত্রাসীদের হামলায় নিহত ১৪

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর ফোর্টালেজাতের ফোরো দো গাগো নাইটক্লাবে সন্ত্রাসীদের গোলাগুলিতে ১৪ জন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
জানা য়ায়, গতকাল শনিবার স্থানীয় সময় ভোরের দিকে তিনটি গাড়িতে করে সশস্ত্র একটি দল নাইট ক্লাবটিতে গুলিবর্ষণ চালায়।
হামলাকারীরা তিনটি গাড়ি নিয়ে ক্লাবটির ভিতরে ঢুকে পড়ে গুলিবর্ষণ শুরু করে। নিহতদের মধ্যে দুটি শিশু ও আটজন নারী রয়েছেন। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, আহত অনেকের স্বজনরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে না পারায় এখনো হাসপাতালে অনেকেরই পরিবার ছুটে আসছে। হাসপাতালে এসেই তারা স্বজনদের খুঁজে পাওয়ার জন্য ছোটাছুটি করছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা মাদক পাচার ও বিকিকিনির সঙ্গে জড়িত একটি অপরাধী দলের সদস্য।
এক সংবাদ সম্মেলনে সিয়েরা রাজ্যের নিরাপত্তা মন্ত্রী আন্দ্রি কোস্তা, ফরো দো গাগো ক্লাবে এই হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় ভীত ও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ ধরনের ঘটনা একবারই ঘটে, যেমন সারা বিশ্বেই ঘটে থাকে, ৫০-৬০ জন নিহত হয়, সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে গ্লোবো নিউজ নেটওয়ার্ক।
এ ধরনের ঘটনা বন্ধ করার ক্ষেত্রে ‘পুলিশের কিছু করার নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি, বলেছে গ্লোবো।
গত বছর সিয়েরায় ৫,১১৪টি খুনের ঘটনা ঘটেছিল। সংখ্যাটি ২০১৬ সালের তুলনায় ৫০ শতাংশ বেশি। ২০১৩ সালে রাজ্যটি সংঘটিত অপরাধের তথ্য প্রকাশ শুরু করার পর থেকে এটিই ছিল এক বছরে সবচেয়ে বেশি খুনের ঘটনা।
এর আগে ২০১৫ সালে সিয়েরার অপর একটি নৈশক্লাবে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়েছিল। নিহতদের অধিকাংশই কিশোর বয়সী ছিল। এর আগে সেটিই ছিল রাজ্যটিতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা।
অপরদিকে এক সংবাদ সম্মেলনে সিয়ারা প্রদেশের নিরাপত্তা সচিব আন্দ্রে কোস্তা বলেছেন, গোলাগুলির ঘটনায় ১৪ জন নিহতের হয়েছেন। আর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু তাদের সংখ্যা কতো হতে পারে সেটি তিনি নিশ্চিত করেননি।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...