Don't Miss
Home / হোম স্লাইডার / ভারতরত্ন প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভারতরত্ন প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এমএনএ রিপোর্ট : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্নে ভূষিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত প্রণব মুখার্জিকে এবার ভারতরত্ন খেতাবের জন্য মনোনীত করে দেশটির সরকার।

আজ শনিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফোন করে প্রণব মুখার্জিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

আজ শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়।

এদিকে আসামের সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্রকার ভূপেন হাজারিকাকে দেয়া হচ্ছে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান। এর আগে তিনি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার।

অন্যদিকে দেশের প্রতি অবদানের জন্য মরণোত্তর ‘ভারতরত্ন’ দেয়া হচ্ছে সমাজকর্মী নানাজি দেশমুখকে। দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্যও ছিলেন দেশমুখ।

এদিকে পুরস্কার ঘোষণার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর তিনটি টুইট পোস্ট করেছেন। অভিনন্দন জানিয়েছেন প্রণব মুখার্জিসহ তিনজনকে।

মোদী বলেন, ‘প্রণব দা আমাদের সময়ের একজন অসামান্য রাষ্ট্রনায়ক।’

দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতি করা পশ্চিমবঙ্গের নেতা প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদে তিনিই প্রথম বাঙালি। ২০১৭ সালে দায়িত্ব ছাড়ার পর অবসর কাটাচ্ছেন তিনি।

এর আগে দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ৮৩ বছরের এই প্রবীণ রাজনীতিক।

বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত প্রণব মুখার্জি বিয়ে করেছেন নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জিকে। ২০১৫ সালে শুভ্রার মৃত্যু হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্থদিন থেকেই পারিবারিক সম্পর্ক রয়েছে প্রণবের।

১৯৫৪ সালের ২ জানুয়ারি ‘ভারতরত্ন’ পুরস্কার চালু হয়। মানবিক কৃতিত্বের যেকোনো ক্ষেত্রে সর্বোচ্চ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। বছরে সর্বোচ্চ তিনজনকে পুরস্কারটি দেয় ভারত সরকার।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...