Don't Miss
Home / হোম স্লাইডার / ভোটার‌দের ভোট দিতে চাপ দেওয়া হ‌চ্ছে কি না জান‌তে চেয়েছেন কূটনী‌তিকরা
ভোটারদের

ভোটার‌দের ভোট দিতে চাপ দেওয়া হ‌চ্ছে কি না জান‌তে চেয়েছেন কূটনী‌তিকরা

এমএনএ রাজনীতি ডেস্কঃ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য ভোটারদের চাপ দেয়া হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন বি‌দে‌শি কূটনী‌তিকরা।

বৃহস্প‌তিবার (৪ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বি‌দে‌শি দূত‌দের ব্রিফ শে‌ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবা‌দিক‌দের এ তথ্য জানান।

সিইসি বলেন, আমরা কূটনীতিকদের জানিয়েছি ভোটারদের ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না, বরং ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে।

এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) ভোট সংক্রান্ত কো‌নো অভি‌যোগ পে‌য়ে‌ছে কি না— তাও বি‌দে‌শি কূটনী‌তিকরা জান‌তে চে‌য়ে‌ছেন বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে, নির্বাচনের প্রস্তুতি জানাতে বিকেল ৩টায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়। এরপর বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষে হোটেল ছাড়েন কূটনৈতিকরা।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

সংসদের সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের তালিকা ঘোষণা, জোট ও স্বতন্ত্রদেরও মনোনয়ন চূড়ান্ত

বিশেষ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। ...