Don't Miss
Home / হোম স্লাইডার / মারিয়া মিম শুটিংয়ে যৌন হেনস্তার শিকার
মারিয়া মিম

মারিয়া মিম শুটিংয়ে যৌন হেনস্তার শিকার

এমএনএ বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী মারিয়া মিম। ২০১২ সালে বিয়ে হয় তাদের। এরপর তাদের সংসারে একটি সন্তানও আসে। কিন্তু ২০১৮ সালের দিকে বিনোদন জগতে কাজ করতে চাইলে শুরু হয় দু’জনের মধ্যে মনোমালিন্য। যা এক পর্যায়ে রূপ নেয় ডিভোর্সে।

সিদ্দিকের সঙ্গে ডিভোর্সের পর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করে আসছেন মারিয়া মিম। সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন তিনি। এ নিয়ে নিন্দাও সহ্য করতে হয় তাকে। তবে মারিয়া নিজের ইচ্ছেমতোই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

মডেলিং ও অভিনয়ে নাম লেখালেও সেভাবে আলোচনায় আসতে পারেননি মারিয়া মিম। এর মধ্যেই আবার একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানালেন এ অভিনেত্রী।

কিছুদিন আগে এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসে মিম লেখেন, ‘অনেকেই বলে তুমি কেন নাটকে নিয়মিত না, নিয়মিত কাজ করো ভালো করবে। এখন আমি কিছু কথা বলি, আমি নাটকে নিয়মিত কাজ করা শুরু করেছিলাম এবং ভালোই করছিলাম। সব ঠিকঠাকই ছিল, আরো অনেক কাজ করতে পারতাম। কিন্তু আমার মনটা ভেঙে যায়। একটা নাটকের শুটিংয়ে আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। আমার সহশিল্পীর ডাকে সাড়া দিয়েছিলাম না; যার কারণে শুটিংয়ের সময়ে আমাকে সাপোর্ট করছিল না। শুটিং শেষে বাসায় চলে আসব কিন্তু আসতে দেবে না। সারাদিন শুটিং করে এসব সেক্সুয়াল হ্যারাসমেন্টে খুবই কষ্ট পেয়েছিলাম।’

ওই ঘটনা প্রবল নাড়া দিয়েছিল মারিয়া মিমকে। সেটা থেকে নিজেকে সামলে নিতে অনেক সময় লেগেছিল বলে জানান তিনি। মারিয়ার ভাষ্য, ‘আমার ভাইকে আগেই কল দিয়ে জানিয়েছিলাম, তাড়াতাড়ি আসো এবং একের পর এক কল দিতে থাকো। সেদিন এভাবেই বেঁচে গিয়েছিলাম। সেদিনের ঘটনার পর ২-৩ মাস বিষণ্নতায় ভুগেছি; কোনো ধরনের শুটিং করিনি।’

যদিও ঘটনাটি কোন নির্মাতা বা কোন নাটকের শুটিংয়ে ঘটেছিল, তা স্পষ্ট করেননি মারিয়া মিম। স্ট্যাটাসের শেষ বাক্যে অভিনয়শিল্পীদের সম্মান করার আহ্বান জানিয়েছেন তিনি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...