Don't Miss
Home / হোম স্লাইডার / মুক্তি পাচ্ছেন মুন্নাভাই এমবিবিএস

মুক্তি পাচ্ছেন মুন্নাভাই এমবিবিএস

এমএনএ বিনোদন ডেস্ক : মুন্নাভাই এমবিবিএস খ্যাত বলিউডের ড্যাসিং হিরো সঞ্জয় দত্ত আগামী ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পাচ্ছেন।

মুক্তির আগে থেকেই তার ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে জল্পনা আর গুঞ্জন- মুন্নভাই কি আগের মতোই ফিরবেন বলিউডের সোনালী জগতে নাকি অন্যভাবে শুরু করবেন তার নতুন জীবন?

অনলাইন সূত্র মতে জানা যায়, ওইদিন সকাল ৯টায় পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তিনি। কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়ার খবরটি গতকাল সোমবার কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

সঞ্জয় কারাগার থেকে বের হওয়ার সময় সেখানে থাকবেন তার স্ত্রী মান্যতা, যমজ দুই সন্তান ইকরা ও শাহরান এবং পরিবারের কয়েকজন সদস্য। তবে ৫৬ বছর বয়সী এই অভিনেতার নিরাপত্তার কথা ভেবে পরিবারের পক্ষ থেকে কিংবা কয়েদিরা কোনো অনুষ্ঠান আয়োজন করেনি।

Sanjay Dutt at 'Agneepath' trailer launch event at JW.Mariott

গত বছরের জুনে সঞ্জয়ের মুখপাত্র ভালো ব্যবহারের জন্য তার আগাম মুক্তির কথা জানান। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে পাঁচ বছরের সাজা ভোগ করেছেন সঞ্জয় দত্ত।

১৯৯৬ সালে কারাদন্ড দেওয়া হয় সঞ্জয়কে। দেড় বছর জেল খেটে জামিনে মুক্তি পান তিনি। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট থেকে তাকে পাঁচ বছরের সাজা পূর্ণ করার আদেশ দেন। এরপর থেকে ৪২ মাসের সাজা ভোগ করছিলেন তিনি।

তবে বারবার প্যারোলে সঞ্জয়ের মুক্তি বিতর্কিত হয়েছে। ২০১৩ সালের অক্টোবরে ১৪ দিনের ছুটি পেয়ে পরে আরও সাতদিন তা বাড়িয়ে নেন তিনি। পরের বছরের জানুয়ারিতে প্যারোলে এক মাসের ছুটি মেলে তার। পরে তা আরও ৩০ দিন বাড়িয়ে নেন পর্দার ‘মুন্নাভাই’।

২০১৪ সালে ডিসেম্বরে পরিবারের সঙ্গে ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য আবার ছুটি চান সঞ্জয়। গত বছরের আগস্টে কন্যা ইকরার নাকে অস্ত্রোপচারের কারণ দেখিয়ে ৬০ দিন জেলের বাইরে ছিলেন তিনি।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...