Don't Miss
Home / হোম স্লাইডার / মুশফিকের রেকর্ডে ৫২২ রানে ইনিংস ঘোষণা

মুশফিকের রেকর্ডে ৫২২ রানে ইনিংস ঘোষণা

এমএনএ স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রানের পাহাড় সমান রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দল। দলের হয়ে দারুণ এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি। করেছেন টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রান। তিনি ২১৯ রানের হার না মানা ইনিংস খেলেন।

প্রথম দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মুশফিক। দ্বিতীয় দিনে এসে সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন। তার সঙ্গে ক্রিজে ছিলেন মেহেদি মিরাজ। তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। তার আগে অধিনায়ক মাহমুদুল্লাহর ৩৬ রান করে ফিরে যান। এর আগে প্রথম দিনে মুমিনুল হক খেলেন ১৬১ রানের দারুণ এক ইনিংস।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল রবিবার শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। ওপেনার লিটন দাস করেন ৯ রান। ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন শূন্য রানেই ফিরে যান। সেখান থেকে চতুর্থ উইকেটে ২৭৬ রানের জুটি গড়েন মুমিনুল ও মুশফিকুর। সেঞ্চুরি পান দুই ব্যাটসম্যানই। ওই তিন উইকেট নিয়েই প্রথম দিন শেষ করতে পারতো বাংলাদেশ। কিন্তু শেষ বিকেলে দ্রুত দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০৩ রান তুলেছিল বাংলাদেশ। ২৬ রানে ৩ উইকেট হারানোর পর দলকে খাদ থেকে টেনে তুলেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। চতুর্থ উইকেটে গড়েন ২৬৬ রানের দুর্দান্ত জুটি। ১৫০ বলে ১২ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৭ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। দিনের খেলার শেষভাগে দলকে সুবিধাজনক অবস্থানে রেখে প্যাভিলিয়নে ফিরলেন মুমিনুল হক। তার ২৪৭ বলে ১৬১ রানের অসাধারণ ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি।

মুমিনুলের পর সেঞ্চুরি হাঁকান মুশফিকও। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরিতে পৌঁছতে ‘মি. ডিপেন্ডেবল’ খেলেন ১৮৭ বল। হাঁকান ৮টি বাউন্ডারি। মুমিনুল আউট হওয়ার পর ৬ ওভার বাকী থাকায় অধিনায়ক মাহমুদউল্লাহর পরিবর্তে উইকেটে আসেন ‘নাইটওয়াচম্যান’ তাইজুল ইসলাম। ৪ রান করে জার্ভিসের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। রিভিউ জিতে তাইজুলকে প্যাভিলিয়নে পাঠায় জিম্বাবুয়ে। দিনের বাকী সময়টা দুই ভায়রা-ভাই মুশফিক-মাহমুদউল্লাহ নিরাপদে কাটিয়ে দেন।

বাংলাদেশ দল এ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে। দ্বিতীয় টেস্টের দলে মুস্তাফিজের সুযোগ পাওয়া অনুমিত ছিল। তিনি ফিরেছেন দলে। সঙ্গে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেসার খালেদ আহমেদের অভিষেক হয়েছে। দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এছাড়া প্রথম টেস্টের দলে থাকা পেসার আবু জায়েদ ও স্পিনার নাজমুল ইসলাম নেই দলে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩০৩/৫) ১৬০ ওভারে ৫২২/৭ ডিক্লে. (মুশফিক ২১৯*, মাহমুদউল্লাহ ৩৬, আরিফুল ৪, মিরাজ ৬৮*; জার্ভিস ২৮-৬-৭১-৫, চাটারা ২২.২-১২-৩৪-১, টিরিপানো ২৪.৪-৬-৬৫-১, রাজা ২২-১-১১১-০, উইলিয়ামস ৩০-৪-৮০-০, মাভুটা ৩১-১-১৩৭-০, মাসাকাদজা ২-০-৭-০)

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...