Don't Miss
Home / অর্থনীতি / মূল্য সূচকের উত্থানে শেষ হলো সপ্তাহের লেনদেন
মূল্য

মূল্য সূচকের উত্থানে শেষ হলো সপ্তাহের লেনদেন

এমএনএ অর্থনীতি রিপোর্টঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্ট এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে।

লেনদেনে অংশ নেয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২১টির। ডিএসইতে এক হাজার ২০৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৭ কোটি ৩৯ লাখ টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিলো এক হাজার ১২০ কোটি ৩৮ লাখ টাকা।

সিএসইতে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টির দর বেড়েছে, কমেছে ৯৬টির। আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...