Don't Miss
Home / হোম স্লাইডার / যমজ শিশুর দুজন বাবা!

যমজ শিশুর দুজন বাবা!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যমজ শিশুর দুজন বাবা! এটাও কি সম্ভব। হ্যাঁ বিস্ময়কর হলেও এটি সত্যি এবং সম্ভব। ঠিক এমনটিই বলেছেন ভিয়েতনামের জেনেটিক অ্যাসোসিয়েশনের প্রফেসর লে ডিনহ লুয়ং।

ঘটনাটি হলো- ভিয়েতনামে একটি পরিবারে একই মায়ের গর্ভে যমজ শিশুর জন্ম হয় দু’বছর আগে। প্রথমে তারা একসঙ্গেই বড় হচ্ছিল। কিন্তু দিনে দিনে দুজনের চেহারার পার্থক্যের বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়ায় পরিবারের সন্দেহ হয়।

Viyetnam

প্রথমে হাসপাতালে শিশু পাল্টে গেছে বলে সন্দেহ করা হচ্ছিল। কিন্তু মায়ের সঙ্গে ডিএনএ টেস্টের পর জানা যায়, শিশু দুটি তারই। কিন্তু বাবার সঙ্গে একজনের ডিএনএ টেস্ট করার পরই জানা যায়, একই মায়ের হলেও, শিশু দুটির বাবা দুজন। খবর বিবিসি বাংলার

এ ঘটনায় ভিয়েতনাম জেনেটিক অ্যাসোসিয়েশনের প্রফেসর লে ডিনহ লুয়ং বলছেন, ‘তাদের পরীক্ষায় কোনো ক্রুটি নেই, যদিও এ ধরনের ঘটনা খুবই বিরল।’

তিনি বলছেন, ‘পুরো পৃথিবীতেই এরকম মাত্র ১০টি ঘটনা জানা গেছে, যাদের মা এক হলেও, বাবা ভিন্ন।’

যদিও গোপনীয়তার স্বার্থে এই পরিবারের পরিচয় বা বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি। চিকিৎসকরা বলছেন, এরকম ঘটনাকে তারা ‘বাইপ্যাটার্ন্যাল টুইনস’ বলে বর্ণনা করে থাকেন।

চিকিৎসকদের মতে, নারীর ডিম্বাণুর আয়ু ১২ থেকে ৪৮ ঘণ্টা। আর শুক্রাণুর আয়ু ৭ থেকে ১০দিন পর্যন্ত হতে পারে। গর্ভধারণের সময় কোন নারী যদি দুইজন পুরুষের সঙ্গে মিলিত হন, তাহলে দুইটি ডিম্বাণু উর্বর হতে পারে, যা থেকে যমজ শিশুর জন্ম হওয়া সম্ভব।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...