এমএনএ রিপোর্ট : রাজধানীর মিরপুরে বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাসের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১ ও ১২ নম্বর এলাকার রাস্তার পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি এবং এর সংলগ্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে সাময়িক গ্যাস সংগযোগ বন্ধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে।
এর আগেও এ প্রকল্পের নির্মাণকাজের জন্য বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো প্রকল্প এলাকার আশেপাশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
