Don't Miss
Home / আন্তর্জাতিক / রাশিয়ায় ব্রায়ানস্ক অঞ্চলে তেলের ডিপোতে আগুন
ব্রায়ানস্ক

রাশিয়ায় ব্রায়ানস্ক অঞ্চলে তেলের ডিপোতে আগুন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার তেলের ডিপোতে আগুন লেগেছে। দেশটির ব্রায়ানস্ক অঞ্চলে এই ঘটনা ঘটে।  স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার ভোরে সেখানে তেল সংরক্ষণের বিশাল ট্যাংকে আগুন লেগেছে।

রয়টার্স জানিয়েছে, ব্রায়ানস্ক অঞ্চলটি রাশিয়ার ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকায়। সেখানকার উত্তরাঞ্চলীয় সুরাজ জেলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

গভর্নর আরও জানান, ঘটনাস্থল থেকে আগুন ১৯ হাজার বর্গফুট এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...