এমএনএ আঞ্চলিক ডেস্কঃ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-০৮ আসনের দলের রিকশা মার্কা মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ফয়সাল আজ লক্ষ্মীপুর জেলা কমিটির দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভা করেন।
সভায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের গণসংযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাওলানা ফয়সাল বলেন, “দলের আদর্শ ও সংগঠনের প্রতি নিবেদিত কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই ইসলামী আন্দোলনের সফলতার চাবিকাঠি।”
তিনি থানা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত কর্মী সভা ও প্রশিক্ষণমূলক মজলিশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যেক নেতা-কর্মীকে মাঠে থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
তিনি বর্তমানে চার দিনের সাংগঠনিক সফরে রয়েছেন, যার অংশ হিসেবে গতকাল নোয়াখালী জেলা উত্তর ও দক্ষিণ কমিটির সাথে মতবিনিময় সভা শেষে আজ লক্ষ্মীপুরে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
লক্ষীপুর জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের এই পরামর্শ বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা লোকমান হোসাইন সিনিয়র সহ সভাপতি মাওলানা আহমাদ হোসাইন, সহ অন্যান্ন জেলা নেতৃবৃন্দ।
আলহামদুলিল্লাহ, ঢাকা-০৮ আসনে তার নির্বাচনী গণসংযোগের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার ধারাবাহিক প্রচেষ্টায় মাওলানা ফয়সালের নেতৃত্বকে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা গভীর শ্রদ্ধা ও সমর্থন জানিয়েছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

