Don't Miss
Home / আন্তর্জাতিক / লিজ ট্রাসের দায়িত্ব গ্রহণের সাথে প্রীতি ও নাদিনের পদত্যাগ
লিজ ট্রাস

লিজ ট্রাসের দায়িত্ব গ্রহণের সাথে প্রীতি ও নাদিনের পদত্যাগ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে কাজ করবেন না বলে সোমবার মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলের আগেই পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিন ডরিস।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশের দায়িত্ব গ্রহণ করার পর তারা এমন সিদ্ধান্ত নেন।

প্রীতি প্যাটেল বলেছেন যে তিনি ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

এরপর ব্রিটেনের কনজারভেটিভ পার্টির একজন আইনপ্রণেতা রয়টার্সকে বলেছেন, বর্তমানে সরকারের অ্যাটর্নি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা সুয়েলা ব্র্যাভারম্যান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেতে পারেন।

এরপর সোমবার রাতে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, প্রীতি প্যাটেলের পর এবার সংস্কৃতিমন্ত্রী নাদিন ডরিস পদত্যাগ করেছেন।

ডেইলি মেইল আরও জানিয়েছে, নাদিন ডরিস বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের দৃঢ় সমর্থক। এ কারণে ডরিসকে ট্রাস প্রস্তাব দিয়েছিলেন যেন তিনি তার পদে থাকেন।

কনজারভেটিভ পার্টির নেতৃত্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় লিজ ট্রাস বিজয়ী হওয়ার বিষয়ে ঘোষণা আসার কয়েক ঘন্টা পরেই পদত্যাগ করেন প্রীতি ও নাদিন। মঙ্গলবার ট্রাস দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব নিবেন।

প্যাটেল বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে তার পদত্যাগপত্রে বলেছেন, আমাদের নতুন নেতা নির্বাচিত হওয়ার জন্য আমি লিজ ট্রাসকে অভিনন্দন জানাই। আমাদের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমার সমর্থন দেব। এ বিষয়টি তিনি তার টুইটার অ্যাকাউন্টেও প্রকাশ করেছেন।

তিনি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘লিজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলে আর নতুন স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হলে, আমি তাদের সমর্থন দিব। আমি তাদের পিছন থেকে সমর্থন দিতে চাই এবং উইথাম নির্বাচনী এলাকায় আমার জনসেবা চালিয়ে যেতে চাই।’

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...