Don't Miss
Home / শিক্ষাঙ্গন / শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ছুটি বাড়ছে, শিগগিরই তারিখ জানানো হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে অনলাইন মতবিনিয়ম সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনলাইন মতবিনিময় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সংযুক্ত ছিলেন।

সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। তবে অনলাইনে পাঠদান চলছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...