Don't Miss
Home / শিক্ষাঙ্গন / শিক্ষা প্রতিষ্ঠানে আবারও বাড়ল ছুটি
শিক্ষা প্রতিষ্ঠানে

শিক্ষা প্রতিষ্ঠানে আবারও বাড়ল ছুটি

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ০৩ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। চলমান এ ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।’

এর আগে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ঘোষিত ছুটি ০৩ অক্টোবর পর্যন্ত রয়েছে।

চলতি বছরের ০৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও ০১ জুন থেকে গণপরিবহন খুলে দেওয়া হয়। আর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।

মহামারির কারণে কয়েক দফা বাড়িয়ে গত ০১ সেপ্টেম্বর থেকে আগামী ০৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...