Don't Miss
Home / হোম স্লাইডার / শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ
শেরে বাংলা

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

এমএনএ ফিচার ডেস্কঃ বাংলার বাঘ খ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ। এ কে ফজলুল হক এবং শের-ই-বাংলা নামে অধিক পরিচিত তিনি।

এ কে ফজলুল হকের জন্ম ১৮৭৩ সালের ২৬ অক্টোবর তৎকালীন বাখেরগঞ্জে (বর্তমান বরিশাল) ৷ তিনি রাজনৈতিক মহল ও মানুষের কাছে শের-ই-বাংলা এবং হক সাহেব নামে অধিক পরিচিত ছিলেন। ছিলেন একজন বড় মাপের আইনজীবী। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন।

কর্মজীবনে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫) ও পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬-১৯৫৮) হিসেবে দায়িত্ব পালন করেছেন এ কে ফজলুল হক। ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।

১৯৫৮ সালের ২৭ অক্টোবর তাকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া হয়। অবিভক্ত বাংলায় তিনি কৃষক প্রজা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন। নিম্ন বর্ণের হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষে তিনি কথা বলেছেন। মুসলিম লিগের সঙ্গে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল।

দেশের এই খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...