Don't Miss
Home / নারী ও ‍শিশু / সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থী চূড়ান্ত
সংরক্ষিত নারী

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থী চূড়ান্ত

এমএনএ রাজনীতি ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন।

সংরক্ষিত আসনে আওয়ামী লীগ থেকে যে ৪৮ জন মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন:
রেজিয়া ইসলাম – পঞ্চগড়
দ্রৌপদি বেবি আগরওয়াল- ঠাকুরগাঁও
আসিকা সুলতানা- নীলফামারী
ডা. রোকেয়া সুলতানা – জয়পুরহাট
কোহেলি কুদ্দুস – নাটোর
জারা জেবিন মাহমুদ – চাঁপাইনবাবগঞ্জ
রুনু রেজা- খুলনা
ফরিদা আক্তার বানু- বাগেরহাট
মোসামৎ ফারজানা সুমি – বরগুনা
খালেদা বানু – ভোলা
নাজনীন নাহার রশীদ – পটুয়াখালী
ফরিদা ইয়াসমিন–নরসিংদী
উম্মে ফারজানা সাত্তার – ময়মনসিংহ
নাদিয়া বিনতে আমিন – নেত্রকোনা
মাহফুজা সুলতানা -জয়পুরহাট
পরভীন জামান কল্পনা – ঝিনাইদহ
অ্যারোমা দত্ত -কুমিল্লা
লায়লা পারভীন -সাতক্ষীরা
মুন্নুজান সুফিয়ান – খুলনা
বেধুরা আহমেদ সালাম – গোপালগঞ্জ
শবনম জাহান -ঢাকা
পারুল আক্তার -ঢাকা
সাবেরা বেগম: ঢাকা
শাম্মী আহমেদ – বরিশাল
নাহিদ ইজহার খান- ঢাকা
ঝরনা হাসান– ফরিদপুর
ফজিলাতুন্নেছা – মুন্সীগঞ্জ
সাহিদা তারেক দিপ্তী–ঢাকা
অনিমা মুক্তি গোমেজ – ঢাকা
শেখ আনারকলি -ঢাকা
মাসুদা সিদ্দিক – নরসিংদী
তারানা হালিম–টাঙ্গাইল
বেগম শামসুন্নাহার–টাঙ্গাইল
মেহের আফরোজ – গাজীপুর
অপরাজিতা হক– টাঙ্গাইল
হাসিনা বারি চৌধুরী- ঢাকা
নাজমা আক্তার–গোপালগঞ্জ
ফরিদুন্নাহার লাইলী – লক্ষ্মীপুর
কানন আরা বেগম – নোয়াখালী
শামীমা বারী–চট্টগ্রাম
ফারিয়া খানম – নোয়াখালী
দিলারা ইউসুফ- চট্টগ্রাম
ওয়াশিকা আয়েশা খান – চট্টগ্রাম
ডরোথি তঞ্চঙ্গ্যা–রাঙামাটি
সানজিদা খানম – ঢাকা
নাসিমা জামান – রংপুর

এছাড়া ১৪ দলের অনুরোধে গণতন্ত্র পার্টি থেকে কানন আরা বেগমকে (নোয়াখালী) মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মোট ১৫৪৯ ফরম বিক্রি করেছে দলটি। যা থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

মূলত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...