Don't Miss
Home / আন্তর্জাতিক / সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদার
নিরাপত্তা

সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদার

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। তাই আগেভাগেই তার নিরাপত্তা জোরদার শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

সবশেষ প্রাপ্ত খবরে ইলেক্টোরাল ভোটে ২৬৪ ভোট পেয়েছেন জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট। প্রেসিডেন্টের আসনে বসতে জিততে হবে ২৭০ ইলেক্টোরাল ভোট।

শুক্রবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইতোমধ্যে বাইডেনের নিরাপত্তায় সিক্রেট সার্ভিসের বেশ কিছু কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। তার নিরপত্তা জোরদার করতে আরও কয়েক ডজন কর্মকর্তা তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সাধারণ যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা হয় তখনই পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়।

সিএনএন জানিয়েছে, বাইডেনের প্রধান নির্বাচনী প্রচারকেন্দ্র উইলমিংটনের দিলাওয়ারে বৃহস্পতিবার সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এখান থেকেই স্থানীয় সময় শুক্রবার বাইডেন তার বিজয়ের ঘোষণা দিতে পারেন।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে উইলমিংটনে বাইডেনের বাড়ি ও নগরীর চেজ সেন্টারের ওপর দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্ট্রেশন জানিয়েছে, চেজ সেন্টারে বাইডেন বিশেষ মুহূর্তে ভাষণ দেবেন। তাই সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর বাড়ির ওপর দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ‘বিশেষ নিরাপত্তার কারণে।’

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...