Don't Miss
Home / হোম স্লাইডার / সাতক্ষীরায় ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ

সাতক্ষীরায় ‘জান্নাত’ সিনেমার প্রদর্শনী বন্ধ

এমএনএ বিনোদন ডেস্ক : সিনেমার নাম ‘জান্নাত’ তাই অভিযোগ এই সিনেমার বিরুদ্ধে। সিনেমায় ধর্মীয় অনুভতিতে আঘাতের দৃশ্যও রয়েছে। এমন অভিযোগ করেছেন সাতক্ষীরার কিছু ধর্মপ্রাণ মুসলিম। তার তাতেই সিনেমা বন্ধ করে দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসন। গণমাধ্যমকে এসব কথা জানান সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হলের সুপার ভাইজার মো. রাসেল।

তিনি বলেন, ‘পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সব পোষ্টার ব্যানার খুলে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে সিনেমা হলে এই সিনেমা প্রদর্শনের কথা ছিলো। তবে প্রশাসনের বাঁধার মুখে তা বন্ধ হয়ে গেছে। তবে আমরা আর ওই সিনেমা চালাবো না এমনটাই জানিয়েছেন রাসেল।

সঙ্গীতা সিনেমা হলের ম্যানেজার আবদুল হক বলেন, নতুন করে সুলতান সিনেমা চালাচ্ছি। জান্নাত সিনেমা আর এখানে চালাবো না।’

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মুসলিমদের অভিযোগের প্রেক্ষিতে জান্নাত সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। সাতক্ষীরা একটি স্পর্শকাতর এলাকা। এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন কোন কাজ করতে দেওয়া হবে না। তবে অভিযোগের পর বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাইয়ের পর যদি দেখা যায় সিনেমাটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোন বিষয় নেই তবে প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হবে। তবে আপাতত জান্নাত সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে।’

এদিকে ধর্মীয় অনুভতিতে আঘাতের অভিযোগে জান্নাত সিনেমাটির প্রদর্শনী সাতক্ষীরায় বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই এনিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।

ঈদুল আযহায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা জান্নাত সিনেমাটি মুক্তি পায়। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আলী রাজ প্রমূখ।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...