Don't Miss
Home / জাতীয় / সাধারণ ছুটি ঘোষণার চিন্তা-ভাবনা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
করোনাভাইরাসের

সাধারণ ছুটি ঘোষণার চিন্তা-ভাবনা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্কঃ দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়তে থাকায় ১৮ দফা নির্দেশনা দেয়া হলেও আপাতত সাধারণ ছুটি ঘোষণার কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় করোনা সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা জারি করা হয়।

সাধারণ ছুটি দেয়ার কোনো চিন্তা-ভাবনা সরকারের আছে কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই, সাধারণ ছুটি দেয়ার ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, আমরা কাজ করেছি, সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে সতর্ক থাকায় এখন পর্যন্ত ভালো আছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারব।

গত বছরের মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী টানা ৬৬ দিনের ছুটি ৩০ মে শেষ হয়।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮১ জন শনাক্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনে বাংলাদেশে সর্বোচ্চ শনাক্ত। পাশাপাশি একইসময়ে ভাইরাসটিতে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

x

Check Also

ইরান সংকট, হরমুজ প্রণালি ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই জি-৭ সম্মেলনে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি ...