Don't Miss
Home / হোম স্লাইডার / সাধারণ ছুটি বাড়ছে আরো ৭ দিন

সাধারণ ছুটি বাড়ছে আরো ৭ দিন

এমএনএ রিপোর্ট : করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতার মধ্যেই সাধারণ ছুটি আরো সাত দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে এ সংক্রান্ত জাতীয় কমিটি।

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল আজ মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে জাতীয় কমিটি আরো সাতদিন সাধারণ ছুটি বাড়ানোর পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

করোনা পরিস্থিতিতে আরো সাতদিন ছুটি বাড়লে আগামী ২ মে শনিবার পর্যন্ত ছুটি থাকবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল, পরে ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। ছুটির বিষয়ে আগামী দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...