Don't Miss
Home / খেলাধূলা / সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ থেকে মূল্যবান জিনিস খোয়া
নারী

সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ থেকে মূল্যবান জিনিস খোয়া

এমএনএ খেলাধুলা ডেস্কঃ সাফ জয়ী বাংলাদেশ নারী দলের ফুটবলারদের লাগেজ থেকে ডলার ও মূল্যবান জিনিস খোয়ার অভিযোগ পাওয়া গেছে।

ফুটবলাররা তাদের ব্যাগ থেকে অর্থ ও জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি রাতে বুঝতে পারেন। বিষয়টি নারী দলের কোচ গোলাম রাব্বানি ছোটন জানিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। এরপরই হয়তো অর্থ ও জিনিসপত্র হারানোর বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাবে।

কোচ ছোটন জানিয়েছেন, নেপাল থেকে ফেরা ফুটবলার কৃষ্ণা রানি ও শামসুন্নাহারসহ বেশ কিছু ফুটবলারের ব্যাগে নগদ অর্থ ছিল। এছাড়া মূল্যবান কিছু জিনিসপত্র ছিল। যা খোয়া গেছে। বেশ ক’জন ফুটবলারের লাগেজের তালাও ভাঙা পাওয়া গেছে।

সাফ জয়ী ফুটবলারদের বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে থেকে বরণ করে নেওয়ার হয়। এরপর ছাদখোলা বাসে বিজয় উদযাপন করেন ফুটবলাররা। প্রায় চার ঘণ্টা রাজধানীর বিভিন্ন সড়কে তাদের বিজয় মিছিল হয়।

জানা গেছে, ওই উদযাপনের জন্য লাগেজ সঙ্গে নেননি খেলোয়াড়রা। তাদের অনেকে হ্যান্ড ব্যাগও লাগেজে রেখেছিলেন। যেখান থেকে অর্থ ও জিনিসপত্র হারিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বিমানবন্দন থেকে রাতে বাফুফে ভবনে খেলোয়াড়দের লাগেজ পাঠানো হয়। তখন তারা অর্থ, জিনিস হারানো এবং তালা ভাঙার বিষয়টি বুঝতে পারেন।

x

Check Also

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা

এমএনএ প্রতিবেদক কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ জন বাংলাদেশি দেশে ...