Don't Miss
Home / জাতীয় / সাফজয়ী মেয়েদের প্রত্যেককে ৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আর্থিক

সাফজয়ী মেয়েদের প্রত্যেককে ৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়। প্রধানমন্ত্রী সাফজয়ী দলের ২৩ খেলোয়াড়ের প্রত্যেকের হাতে পাঁচ লাখ টাকা আর্থিক সম্মাননার চেক তুলে তুলে দেন।

খেলোয়াড়দের মধ্যে সবার আগে সম্মাননা নেন দলনায়ক সাবিনা খাতুন। এরপর একে একে ২২ সদস্য প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা বুঝে নেন।

খেলোয়াড় ছাড়াও দলের প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী ছোটনসহ প্রশিক্ষক ও কর্মকর্তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে দেয়া হয়। তাদের হাতেও প্রধানমন্ত্রী আর্থিক সম্মাননার চেক তুলে দেন। সম্মাননা গ্রহণ শেষে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

জবাবে প্রধানমন্ত্রীও খেলোয়াড়দের ধন্যবাদ জানান। এ সময় সরকারপ্রধান বলেন, ‘সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং সবার সফলতা কামনা করি। আরও আরও নতুন সফলতা আসুক, সেটাই চাই।’

এরপর দলের অধিনায়ক সাবিনা খাতুন ও প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী ছোটন সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে গেলে বঙ্গবন্ধুকন্যা সব খেলোয়াড়কে কাছে ডেকে নেন। পরে মূল মঞ্চে সবাইকে নিয়ে দাঁড়িয়ে সাবিনা খাতুনের হাত থেকে ট্রফি গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নারী ফুটবল দলের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেন।

গত ১৯ সেপ্টেম্বর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ দল।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...