Don't Miss
Home / খেলাধূলা / সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
সাফ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

এমএনএ খেলাধুলা ডেস্কঃ নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আগের তিন ম্যাচেই দুর্দান্ত জয় পায় তারা।

প্রথম তিন ম্যাচে জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে এমনিতেই ফাইনালের খুব কাছাকাছি বাংলাদেশ। আজ জিততে পারলে তো কথাই ছিলা না, ড্র করলেও ফাইনালে ওঠার কথা বাংলাদেশের। এমনকি হারলেও ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল। কারণ, প্রতিপক্ষ নেপাল আগের ম্যাচেই ভারতের কাছে ৮ গোল হজম করে বসে আছে।

এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে নেপালকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশের যুবারা। দ্বিতীয়ার্ধে প্রথম গোল দিয়ে এগিয়ে যায় তারা। যদিও পরে গোল হজম করে ম্যাচটি ড্র মেনেই মাঠ ছেড়েছে তারা। কিন্তু সে সঙ্গে ফাইনালও নিশ্চিত করে নিলো তারা।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলে নিজেরা যেমন গোল আদায় করতে পারেনি, তেমনি নিজেরাও গোল হজম করেনি। প্রথমার্ধ শেষ হলো তাই গোলশূন্য ড্র দিয়ে।

এরপর ম্যাচের ৬৩তম মিনিটে পিয়াস আহমেদ নোভার দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৮তম মিনিটে সমতায় ফেরে নেপাল।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...