Don't Miss
Home / হোম স্লাইডার / সারাবিশ্বে করোনায় মৃত্যু ১ লাখ ৩৫ হাজার, আক্রান্ত ২১ লাখ

সারাবিশ্বে করোনায় মৃত্যু ১ লাখ ৩৫ হাজার, আক্রান্ত ২১ লাখ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বেই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৈশ্বিক এই মহামারিতে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বের প্রায় ২১০টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৫ হাজার ৪৩৭ জন মানুষ।

আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭ জনের (২১ শতাংশ) এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ১২ হাজার ৮৬২ জন (৭৯ শতাংশ)।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৬ লাখ ৫০ হাজার ৫৮৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৮ হাজার ৫৯১ জন।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন স্পেনের মানুষ। সেখানে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৪৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ৯০৯ জন।

এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে ইতালির নাম। সেখানে মোট ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২১ হাজার ৬৪৭ জন।

এই ভাইরাসে চতুর্থ সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে ফ্রান্সের নাম। সেখানে মোট ১ লাখ ৪৭ হাজার ৮৬৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ১৬৭ জন।

এই ভাইরাসে পঞ্চম সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে জার্মানির নাম। সেখানে মোট ১ লাখ ৩৩ হাজার ৪৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৫৯২ জন।

এই ভাইরাসে ষষ্ঠ সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে যুক্তরাজ্যের নাম। সেখানে মোট ৯৮ হাজার ৪৭৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৮৬৮ জন।

এই ভাইরাসের উৎপত্তিস্থল চীন রয়েছে আক্রান্তের সপ্তম সর্বোচ্চ স্থানে। সেখানে মোট ৮২ হাজার ২৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৪২ জন।

গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে এই করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গতকাল পর্যন্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন।

এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৫০ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৩১ জনে।

দেশের বিভিন্ন জাতীয় পত্রিকার প্রকাশিত খবরের তথ্যমতে গত ৩০ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত করোনা উপসর্গ সর্দি, কাশি,  জ্বরের মারা গেছেন ১৪৫ জন। দেশে করোনা শনাক্ত থেকে ২৯ মার্চ পর্যন্ত একই রকম উপসর্গ নিয়ে আরো শতাধিক জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...