Don't Miss
Home / খেলাধূলা / সালমা-জাহানারা নারী আইপিএলে অংশ নিতে ঢাকা ছাড়লেন
সালমা খাতুন

সালমা-জাহানারা নারী আইপিএলে অংশ নিতে ঢাকা ছাড়লেন

এমএনএ খেলাধুলা ডেস্কঃ নারী আইপিএলের তৃতীয় আসর খেলতে আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন এই দুই টাইগ্রেস।

আমিরাতে পৌঁছে ছয় দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। এরপর ২৮ অক্টোবর থেকে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন তারা। এবারের নারী আইপিএলে প্রথমবারের মতো খেলতে গেলেন সালমা খাতুন। ট্রেইলব্ল্যাজার্সের হয়ে খেলবেন সালমা। আর গত আসরের মতো এবারও ভেলোসিটির জার্সি গায়ে খেলতে নামবেন পেসার জাহানারা আলম।

আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) শুরু হবে নারী আইপিএলের তৃতীয় আসর। প্রথম ম্যাচে মাঠে নামবে জাহানারার ভেলোসিটি ও বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাস। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...