এমএনএ ফিচার ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান, বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ, ‘সুরসম্রাট’ উপাধিতে ভূষিত ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৫৮ তম জন্মবার্ষিকী আজ।
এ উপলক্ষে বৃহস্পতিবার তার জন্মভূমি নবীনগর উপজেলার শিবপুরে সুরসম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ ও সুরসম্রাট আলিমউদ্দিন খাঁ স্মৃতি সংসদ আলাদা আলাদা ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।
জানা গেছে, আলাউদ্দিন খাঁর জন্মদিন উপলক্ষে তার নিজ গ্রাম শিবপুর সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে সকাল ১০ টায় ওস্তাদজীর জীবন ও সাধনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা শেষে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন চৌধুরী।
এদিকে, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের উদ্যোগে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১টায় আলোচনা সভাসহ অনুরূপ আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্টজনরা ওস্তাদজীর জীবনী নিয়ে সারগর্ভ আলোচনা করবেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি রানা শামীম রতন ও সাধারণ সম্পাদক শামীম খান।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

