Don't Miss
Home / সাহিত্যপাড়া / সেলেনা গোমেজ জাস্টিন বিবারের জন্য ফোন নম্বর বদলে ফেলে
সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ জাস্টিন বিবারের জন্য ফোন নম্বর বদলে ফেলে

এমএনএ বিনোদন ডেস্কঃ জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের মাঝে ঝড়ো রোমান্সের কথা সারা দুনিয়ার জানা। যখন তারা একত্রে ছিলেন তখন মিডিয়া কম মাতামাতি করেনি। এর পর তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে তাও ব্যাপক প্রচার পায়।

জানা যায়, এরপরও তরুণ গায়ক বিবার গোমেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যান, কিন্তু গায়িকা তাকে এড়াবার জন্য ফোন নম্বর বদলে ফেলে। এমন করেই শেষ হয়নি, তিনি তার পরিচিত সবাইকে বলে দেন তার ফোন নম্বরটি যেন তারা গায়ককে না দেন।

শুরুতে তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠই ছিল। সম্পর্ক শীতল হতে শুরু করে যখন থেকে বিবার সোফিয়া রিচির সঙ্গে মেলামেশা শুরু করেন। সেসময় গোমেজ তার ভক্তদের বিবারের প্রতি ঘৃণামূলক এক পোস্ট ইনস্টাগ্রামে মন্তব্যসহ শেয়ার দেন, তিনি লিখেছিলেন, ঘৃণা সইতে না পারলে বিবার যেন রিচির সঙ্গে ছবি পোস্ট করা বন্ধ করেন। তার জবাবে বিবার পোস্ট করেন, জেইন মালিকের সঙ্গে মাখামাখির কারণেই তাদের সম্পর্ক নষ্ট হয়েছিল। তাদের সম্পর্ক এতোটাই তিক্ত হয়ে পড়ে যে, গোমেজ শুধু তার ফোন নম্বরই বদলাননি সঙ্গে তাদের অভিন্ন বন্ধুদের ফোন নম্বরটি দিতে নিষেধ করে দেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...