Don't Miss
Home / হোম স্লাইডার / সৈয়দ আশরাফের বাসায় ওবায়দুল কাদের

সৈয়দ আশরাফের বাসায় ওবায়দুল কাদের

এমএনএ রিপোর্ট : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় গিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে দু’জনের মধ্যে ঘণ্টাখানেক নানা বিষয়ে আলোচনা হয়।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সৈয়দ আশরাফের মিন্টু রোডের বাসায় যান ওবায়দুল কাদের। ঘণ্টাখানেক পরই দুপুর দেড়টার দিকে আবার বেরিয়ে যান তিনি।

কাদেরের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সৈয়দ আশরাফের অসুস্থ স্ত্রীকে দেখতেই তার বাসায় যান বর্তমান সাধারণ সম্পাদক। এসময় কুশলাদি বিনিময়ের পর দু’জনে দলীয় বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।

asraf-obaidul-2আশরাফের বাসায় যাওয়া একজন নেতা বলেন, ওবায়দুল কাদের দলের ধানমন্ডি কার্যালয় থেকে সৈয়দ আশরাফের বাসায় যান। এ সময় তাঁর স্ত্রীর অসুস্থতার খোঁজখবর নেন। সৈয়দ আশরাফ নেতাদের চা-নাশতা দিয়ে আপ্যায়ন করেন। তাঁর স্ত্রীর অসুস্থতার বিষয়টি বিস্তারিত তুলে ধরেন। প্রায় ৪০ মিনিট নেতারা সেখানে অবস্থান করেন।

আরেক নেতা বলেন, ওবায়দুল কাদের সৈয়দ আশরাফকে দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতে ধানমন্ডির কার্যালয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রাজনৈতিক বিষয়ে অভিজ্ঞতা থেকে কোনো পরামর্শ থাকলে সেটাও দিতে বলেন। জবাবে সৈয়দ আশরাফও বলেন, তিনি এখন থেকে দলীয় অনুষ্ঠান-কর্মসূচিগুলোতে ধানমন্ডির কার্যালয়ে নিয়মিত যাবেন। সবাইকে নিয়ে একসঙ্গেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। পরে নেতাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দেন আশরাফ।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী মিঠু, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সম্মেলনের পর ২৮ অক্টোবর সৈয়দ আশরাফ অসুস্থ স্ত্রীর পাশে থাকতে বেশ কিছু দিনের জন্য লন্ডনে পারিবারিক সফর করেন। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে আসে পরিবর্তন। সৈয়দ আশরাফের বদলে এ পদে দায়িত্ব পান ওবায়দুল কাদের। এর আগে ওই পদে প্রায় সাত বছর দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ। লন্ডন সফর শেষে সম্প্রতি তিনি দেশে ফেরেন সৈয়দ আশরাফ।

ট্যাগ : সৈয়দ আশরাফের, বাসায়, ওবায়দুল কাদের
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...