Don't Miss
Home / আন্তর্জাতিক / সৌদি অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদানঃ প্রিন্স ফয়সাল
প্রিন্স ফয়সাল বিন সালমান

সৌদি অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদানঃ প্রিন্স ফয়সাল

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বলেছেন, ‘বাংলাদেশি অভিবাসীরা সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অভিভাবক হিসেবে তাদের দেখাশুনা করা আমার দায়িত্ব।’

মঙ্গলবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

মদিনার গভর্নর বলেন, ‘মদিনায় অভিবাসী শ্রমিকদের জন্য কোম্পানির অর্থায়নে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আবাসিক কম্পাউন্ড তৈরি করা হচ্ছে। যেখানে সুন্দর পরিবেশের পাশাপাশি উন্নতমানের খাবার ও বিনোদনের ব্যবস্থাও থাকবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা পরিবার-পরিজন ছেড়ে দূর পরবাসে বসবাস করছে, তাদের অবস্থানকে আরও সহজ ও আরামদায়ক করার বিষয়ে আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছি।

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ ভাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ তাঁর হৃদয়ে রয়েছে।’

বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা করার জন্য রাষ্ট্রদূত মদিনার গভর্নরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রদূত করোনাকালীন বাংলাদেশি অভিবাসীদের চিকিৎসা প্রদান ও জরুরী খাদ্য সাহায্য প্রদানের জন্য গভর্নরকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে রাষ্ট্রদূতকে গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান তাঁর কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...