Don't Miss
Home / রাজনীতি / স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
স্বেচ্ছাসেবক

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

এমএনএ রাজনীতি ডেস্কঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৯ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শোক বিবৃতিতে স্বর্গীয় নির্মল রঞ্জন গুহের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, নির্মল রঞ্জন গুহ বুধবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...