Don't Miss
Home / হোম স্লাইডার / হলিউডে দীপিকা পাডুকোনের প্রথম ঝলক

হলিউডে দীপিকা পাডুকোনের প্রথম ঝলক

এমএনএ বিনোদন ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ খ্যাত হলিউডের তারকা অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে প্রথমবার অভিনয় করলেন বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন। আর সেই ছবির আকাঙ্ক্ষিত প্রথম ঝলকেও দেখা গেল সুপারস্টার ভিন ডিজেল ও দীপিকাকে।

১৯ জুলাই প্যারামাউন্ট পিকাচার ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার রিলিজ দেয়া হয়েছে ভিন ডিজেল ও দীপিকা অভিনীত ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এর ট্রেলারের প্রথম টিজার। এক মিনিট ত্রিশ সেকেন্ডের ওই টিজারে কয়েক মুহূর্তের জন্য Deepikaদেখা গেছে দীপিকা পাডুকোনকে!

গেল বছরের শেষ থেকেই শোনা যাচ্ছিল হলিউডে পা দিতে যাচ্ছেন বলিউডের মাস্তানি খ্যাত অভিনেত্রী দীপিকা পাডুকোন। ধীরে ধীরে সেই গুঞ্জনই সত্য হল। চলতি বছরের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন লোকেশনে শুটিং করেন ‘ট্রিপল এক্স’ টিম। ছবির বেশির ভাগ শুটিং হয়েছে কানাডা ও আমেরিকায়। গত মাসে আনুষ্ঠানিকভাবে শেষ হয় ছবির শুটিং। আর এরপর এই প্রথমবারের মতো টিজার রিলিজ দেয়া হল ছবিটির।

আলোচিত এই ছবির টিজারে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে মাত্র তিনবার দেখা গেলেও তার অভিনয় নিয়ে আশাবাদী ভারতীয় দর্শক। ছবিতে সম্ভবত অ্যাকশন লেডি হিসেবেই দেখা যাবে দীপিকাকে। কারণ কয়েক মুহূর্তে দীপিকার যে মূর্তি দেখা গেছে তাতে তার হাতে একবার ছুরি এবং একবার তার হাতে ছিল পিস্তল! সব মিলিয়ে ছবিতে ভিন ডিজেলকে ভালোই সঙ্গ দিয়েছেন বোঝা যায়!

ডিজে কারসোর পরিচালনায় ‘ট্রিপল এক্স: দ্য জেন্ডার অব কেজ’ ছবিটিতে ভিন ডিজেল ও দীপিকা পাডুকোন ছাড়াও অভিনয় করছেন রুবি রোজ, স্যামুয়েল জ্যাকসন, রিনা দুবরিভের মত অভিনতো অভিনেত্রীরা। তারকা সমৃদ্ধ জনপ্রিয় এই সিক্যুয়াল নির্ভর ছবিটি আসছে বছরের জানুয়ারির ২০ তারিখে মুক্তির কথা রয়েছে।

‘ট্রিপল এক্স: দ্য কেজ অব জেন্ডার’-এর প্রথম টিজার:

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...