Don't Miss
Home / সাহিত্যপাড়া / ‘হার্ট অব স্টোন’-এর ফার্স্ট লুক শেয়ার করলেন আলিয়া ভাট
আলিয়া ভাট

‘হার্ট অব স্টোন’-এর ফার্স্ট লুক শেয়ার করলেন আলিয়া ভাট

এমএনএ বিনোদন ডেস্কঃ আসন্ন হলিউড চলচ্চিত্রের ডেবিউ ছবি ‘হার্ট অব স্টোন’-এর ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার ইনস্টাগ্রামে । এই ছবিতে গ্যাল গ্যাডটের বিপরীতে দেখা যাবে তাকে। দর্শকরাও আলিয়া ভাটের অ্যাকশন দেখতে বেশ উচ্ছ্বসিত ছবির ফার্স্ট লুক দেখার পর ।

ভিডিওতে আলিয়া, জেমি এবং গ্যালকে মারাত্মক অ্যাকশন স্টান্ট করতে দেখা গেছে।

ভিডিওটির টিজার শেয়ার করে এবং সিনেমাটিতে তার চরিত্র ‘কেয়া ধাওয়ান’-এর পরিচয় দিয়ে আলিয়া লিখেছেন, “হার্ট অব স্টোন এবং কেয়া’ আসছে নেটফ্লিক্সে।’’

প্রথম অ্যাকশন সিনেমার সুন্দর অভিজ্ঞতার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, সিনেমার পুরো টিম তার সঙ্গে অনেক সুন্দর এবং ভালো আচরণ করেছে। এটি তার সবচেয়ে সুন্দরতম অভিজ্ঞতার একটি।

এর আগে আলিয়া ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাডটের সঙ্গে তার প্রথম হলিউড অ্যাকশন সিনেমার শুটিংয়ের বিষয়ে কথা বলেছিলেন। তিনি পেটে সন্তান নিয়েই শুটিং করার বিষয়টিও জানিয়েছিলেন।

‘হার্ট অব স্টোন’ পরিচালনা করেছেন টপ হার্পার। আলিয়া ভাট ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গ্যাল গ্যাডট, সোফি ওকেনাডো এবং পল রেডিকে। ছবিটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...