Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধে দাম বৃদ্ধি
হিলি স্থলবন্দর

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধে দাম বৃদ্ধি

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ হিলি স্থলবন্দর দিয়ে গত তিন দিন ধরে বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। নতুন করে আসেনি কোন পেঁয়াজের চালান। আর এতে করে হিলির পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ মজুদ করে বাড়িয়েছে দাম বলছেন খুচরা বিক্রেতারা।

হিলি স্থলবন্দরের খুচরা বাজারে আবারও বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি প্রকারভেদে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সোমবার যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। এখন ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে।

দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানি কারকদের ঘরে পেঁয়াজ আছে। তারা বেশি পেঁয়াজ দিচ্ছে না এমনকি বেশি দাম নিচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

আড়তে পেঁয়াজ রয়েছে দামও বেশি। পেঁয়াজ কেনার পর তারা কোন রশিদ দিচ্ছেনা। তাই পেঁয়াজ কিনে মোবাইল কোর্ট ও ভোক্তা অধিকারের আতংকের মধ্যে আছি।

এদিকে রোববার টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে। তাই অস্থির হয়ে কেউ পেঁয়াজ কিনবেন না। সাধারণ মানুষের কাছে একটা ম্যাসেজ পৌঁছানো দরকার, সেটা হলো-যতটুকু প্রয়োজন ততটুকু কিনলে কোনো সমস্যা হবে না।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...