এমএনএ স্পোর্টস ডেস্ক : মিরপুর ও চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২ টি উইকেট নিয়ে ১৩০ বছরের অস্ট্রেলিয়ান রেকর্ড ভাঙলেন নাথান লায়ন।
এ টেস্ট সিরিজের বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন লড়াইটা বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া নয়। বরং দুই ম্যাচের এ টেস্ট সিরিজটা যেন বাংলাদেশ বনাম নাথান লায়নে রূপ নিয়েছে। মিরপুর টেস্টের দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন এই অজি স্পিনার। চলমান চট্টগ্রাম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি।
দুর্দান্ত বোলিংয়ের পথে দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ান বোলারদের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি গড়েন এই ডানহাতি স্পিনার।
দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েন নাথান লায়ন। তার সমান ২২ উইকেট নেন মুত্তিয়া মুরালিধরনও। শুধু রঙ্গনা হেরাথ (২৩) দুই ম্যাচের টেস্ট সিরিজে লায়নের চেয়ে বেশি উইকেট নেন।
মিরপুর টেস্টের দুই ইনিংসে ৯ উইকেট নেন লায়ন। এরপর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে নেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসের শুরুর দিকেই ৬ উইকেট নিয়ে ম্যাচে ১৩ উইকেট পূর্ণ করেন তিনি।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নেয়ার অস্ট্রেলিয়ান রেকর্ড ছিল জেমস প্যারির দখলে। ১৮৮৭ সালে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৮ উইকেট নেন তিনি। বাংলাদেশ সিরিজে ইতোমধ্যেই ২২ উইকেট দখল করেছেন লায়ন। অস্ট্রেলিয়ান রেকর্ডকে আরো সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন তিনি।
দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ১৮ টি উইকেট নেন ম্যাকডারমটও। তবে বোলিং গড়ে এগিয়ে থাকায় ১৩০ বছর ধরে অস্ট্রেলিয়ান রেকর্ড প্যারির দখলে ছিল। আজ বৃহস্পতিবার সেই রেকর্ড দখলে নেন লায়ন।
চট্টগ্রাম টেস্টে লায়নের বোলিং ফিগার ১৫৪ রানে ১৩ উইকেট। যেকোনো অস্ট্রেলিয়ান বোলারের জন্য এশিয়ার মাটিতে সেরা ম্যাচ ফিগার। চলতি বছর পুনে টেস্টে ৭০ রানে ১২ উইকেট নেয়া সতীর্থ স্টিভ ও’কিফ পেছনে পড়ে গেছেন।
এছাড়া দারুণ বোলিংয়ের পথে কিংবদন্তি ইয়ান বোথামকে স্পর্শ করেন লায়ন। এই ইংলিশ কিংবদন্তির পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এশিয়ার মাটিতে নন-এশিয়ান খেলোয়াড় হিসেবে কোনো টেস্টে ১৩ উইকেট নেয়ার কীর্তি গড়েন লায়ন।
২ টেস্ট সিরিজে দুবার ১০ উইকেট পান লায়ন। এশিয়ায় প্রথম। অস্ট্রেলিয়ার মাত্র তৃতীয় অফস্পিনার হিসেবে টেস্টে দুবার ১০ উইকেট নেন তিনি। গত ১১০ বছরে প্রথম অফস্পিনার হিসেবে দুবার ১০ উইকেট পান লায়ন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

