Don't Miss
Home / জাতীয় / ২১ আগস্টের গ্রেনেড হামলা একটি পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস : ওবায়দুল কাদের
গ্রেনেড হামলা

২১ আগস্টের গ্রেনেড হামলা একটি পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস : ওবায়দুল কাদের

এমএনএ জাতীয় রিপোর্টঃ ১ আগস্ট গ্রেনেড হামলা কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণসভায় যুক্ত হন।

শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সংকটে দুর্যোগে পরীক্ষিত এক মানবিক নেত্রী শেখ হাসিনা।’

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...